ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে মিছিল তৃণমূলের

Social Share
কান্দিতে পালিত হয় দলীয় কর্মসূচি

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ পহেলগামে নিরীহ পর্যটক হত্যা পরবর্তী পদক্ষেপ হিসেবে পাকিস্তানের জঙ্গী ঘাঁটি ধ্বংস করতে উদ্যোগী হয়েছে ভারত। অপারেশন সিন্দুর কর্মসূচির মধ্য দিয়ে ভারতের সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। তারপরেই পাল্টা আক্রমণ শানিয়ে সীমান্তে যুদ্ধ বাঁধিয়ে দেয় পাকিস্তান। তাও কৃতিত্বের সঙ্গে প্রতিহত করেন ভারতের বীর জওয়ানরা। সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যোগী হয়েছে তৃণমূল।

কান্দিতে অবসরপ্রাপ্ত সেনাদের সম্মান জানান বিধায়ক অপূর্ব সরকার

দলের নির্দেশে শনি ও রবিবার জেলার বিভিন্ন ব্লক, বিধানসভা কেন্দ্রে সেনা সম্মান ও শহীদ তর্পণ কর্মসূচি পালন করা হবে। বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন শাসকদলের রাজ্য নেতারা। সেই সময়েই শনিবার মুর্শিদাবাদের কান্দি, শমসেরগঞ্জ ও সুতি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি পালিত হয়। কান্দিতে বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বে কান্দি বিধানসভা কেন্দ্রে,

সুতি বিধানসভায় পালিত হয় দলীয় কর্মসূচি

শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে ধুলিয়ান শহরে, সুতিতে বিধায়ক ইমানি বিশ্বাসের নেতৃত্বে সুতি ২ নম্বর ব্লকে দেশের জাতীয় পতাকা হাতে এই কর্মসূচি পালিত হয়। তিনটি বিধানসভা কেন্দ্রেই দীর্ঘপথ পদযাত্রা করে সম্মান জানানো হয় ভারত পাক যুদ্ধে নিহত জওয়ানদেরও। ধুলিয়ান শহরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইঞ্জামুল হক।

ধুলিয়ান শহরে পালিত হয় শাসক দলের কর্মসূচি

কান্দিতে বর্ণাঢ্য মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদি তৈরি করে শ্রদ্ধা জানানো হয় যুদ্ধে নিহত সেনাদের। তেমনি কান্দির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদেরও শ্রদ্ধা জানানো হয় ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সরকার সহ অন্যান্যরা। রবিবার শমসেরগঞ্জের কাঁকুড়িয়া ফুটবল মাঠে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান আমিরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights