প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী

Social Share
ছবি ইন্টারনেট সূত্রে পাওয়া

বিদ্যুৎ মৈত্র, বহরমপুর: ফের নির্বাচনে লড়তে চলেছেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। ২০২১ এর নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তিনি চতুর্থ বারের জন্য কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। কিন্তু সেই নির্বাচনে তিনি হেরে যান বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র-র কাছে। তাঁকে জেলা সভাপতি করে দলের হাল ধরার গুরুভার দেন অধীর চৌধুরী। সেই সময় থেকেই শহর থেকে গ্রামে ছড়িয়ে যায় অধীর চৌধুরী প্রার্থী হচ্ছেন বহরমপুর বিধানসভায়। সেই গুঞ্জন সত্যি করে ভোটের হাওয়ায় দেওয়াল লিখন শুরু হয়ে যাওয়ায় জেলাবাসী ধরে নেন মনোজকে আর প্রার্থী করা হবে না। কিন্তু সূত্রের দাবি মনোজ ফের বিধানসভায় যেতে প্রস্তুত। তবে আসন বদল হতে পারে। তাঁকে সাগরদিঘি বিধানসভায় প্রার্থী করা হচ্ছে বলে দাবি ওই সূত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights