Bengaluru-র Rameshwaram Cafe-তে বিস্ফোরণ, আহত দশ

Social Share

সংবাদহাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ভরদুপুর। মধ্যাহ্ণভোজের জন্য লম্বা লাইন। শুক্রবার ঘড়িতে তখন দুপুর একটা। হঠাৎ এক বিস্ফোরণে কেঁপে ওঠে East Bengaluru-র হোয়াইট ফিল্ড এলাকা। মূহুর্তে ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকার জনপ্রিয় Rameshwaram Cafe। সেখানেই এই বিস্ফোরণ হয়। লোকসভা ভোটের মরশুমে বেঙ্গালুরুর মতো শহরে তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই বিস্ফোরণ।

কর্ণাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের দাবি, বিস্ফোরণে দশ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে রান্নার গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে হলেও Bengaluru পুলিশের দাবি, বিস্ফোরণটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) দ্বারা ঘটানো হয়েছে। তবে তীব্রতা কম ছিল। ইউএপিএ ধারায় (THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 1967) মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলকর্মীরা। আসেন বম্ব স্কোয়াডও। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলকেও বিস্ফোরণের স্থান থেকে নমুনা সংগ্রহ করতে দেখা গিয়েছে। দুর্ঘটনাস্থলের প্রায় দু’কিলোমিটার জুড়ে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের পরপরই আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ” দাবিহীন একটি ব্যাগে বিস্ফোরক রাখা ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।” আজ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিকে শিবকুমার। তিনি বলেন, ” কেন্দ্রীয় অপরাধ দমন শাখার (CCB) প্রায় সাতটি দল ঘটনার তদন্ত করছে। সন্দেহজনক এক ব্যক্তিকে পুলিশ চিহ্ণিতও করেছে।” দশজন আহত ব্যক্তি যাদের মধ্যে ওই ক্যাফের গ্রাহক এবং কর্মচারীও আছেন। আহতরা সকলেই বিপোন্মুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেছেন ডেপুটি মুখ্যমন্ত্রী। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

রামেশ্বরম ক্যাফের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর দিব্যা রাঘবেন্দ্র রাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন,ক্যাফের খাবারের জায়গায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যে জায়গাটিতে বিস্ফোরণটি ঘটেছে সেটি হাত ধোয়ার জায়গা। সেখানে সাধারণত ভিড় হয় না।” বেঙ্গালুরু পুলিশকে সহযোগিতা করা হচ্ছে বলেও দাবি করেছেন রাও। তিনি জানিয়েছেন, রান্নাঘরের সমস্ত সিলিন্ডার এবং যন্ত্রপাতি অক্ষত রয়েছে।  

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এক্স হ্যান্ডেলে কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন। কংগ্রেস তুষ্টির রাজনীতি করতে গিয়ে জনগনের নিরাপত্তার সঙ্গে আপস করছে। এটা বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights