বহরমপুরে জলে ডুবে মৃত্যু

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ রঙ খেলা হয়ে গিয়েছিল। এরপর মা ও পাড়ার কয়েকজনের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল রকি হাজরা (১৭)। কিন্তু স্থানীয়দের দাবি, স্নান করবার সময় কেউ খেয়াল করেনি রকি তলিয়ে গিয়েছে। স্নান শেষে খোঁজাখুঁজির পর অনেকের সন্দেহ হয় কুঞ্জঘাটার বানকপাড়ার বাসিন্দা রকি পাড়ে ওঠেনি। তখনই জলে ডুবে যাওয়ার আশঙ্কা করেন সকলে। এলাকাবাসীর দাবি, ওই পুকুরের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় রকি স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে তার নিথর দেহ ভেসে ওঠে।

রকি খাগড়া সোনাপট্টি এলাকায় একটি সোনার দোকানে কাজ করত। বাবা নেই। মা ও ঠাকুমার সঙ্গে কুঞ্জঘাটার একটি ঝুপড়িতে বাস করত। আজ বুধবার তার দেহ ময়নাতদন্ত করার পর খাগড়াঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে পরিবারের একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে শোকগ্রস্ত মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights