সংবাদদাতা, বহরমপুরঃ কর্তব্যরত আইসিকে সরিয়ে চব্বিশ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। তারমধ্যে বহরমপুর থানার নতুন আইসি বেছে নেওয়ার জন্য তিন জনের নাম চাওয়া হয়েছিল। সেই নির্দেশ মত বহরমপুর থানায় আজ নতুন আইসি কাজে যোগ দেবেন। এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর শৌনক তরফদারকে বহরমপুর থানায় আইসি করে পাঠানো হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় এর আগেও তিনি কাজ করেছেন।
আরও পড়ুনঃ কেন সরতে হল বহরমপুরের আইসি কে? অশান্তির আশঙ্কা তৃণমূলের
নির্বাচনের মুখে একাধিক বিতর্কে নাম জড়িয়েছিলেন বহরমপুর থানার ভূতপূর্ব আইসি উদয় শঙ্কর ঘোষের। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় বৃহস্পতিবার তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচনের সমস্ত কাজ থেকেই অব্যহতি দিয়েছে কমিশন।