বাংলাদেশের নেতা লুকিয়ে মুর্শিদাবাদে, ধরল পুলিশ

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ বাংলাদেশের সীমানায় জেলা মুর্শিদাবাদ। কাঁটাতার ঘেরা সেই সীমানা টপকে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের এক ছাত্র নেতা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ শনিবার রঘুনাথগঞ্জ থানা এলাকায় বয়রাঘাট সীমান্তের একটি গ্রামে তল্লাশী চালায়। ওই গ্রামেই গোপন ডেরায় লুকিয়ে ছিল আব্দুল কাদের নামে ওই ছাত্র নেতা।

জেরায় সে জানিয়েছে, কোটা আন্দোলনের জেরে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। পরে হাসিনা সরকারের পতন হলে প্রাণ ভয়ে দিন পাঁচেক আগে সে ভারতে পালিয়ে আসে। বিএসএফ ধৃতকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। রবিবার ধৃতকে জঙ্গীপুর আদালতে তাকে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, অস্থির বাংলাদেশ ছেড়ে বহু মানুষ ভারতের সীমানায় এসে ভিড় জমাচ্ছেন। লুকিয়ে বেড়া টপকে এদেশে আসার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা। ইতিমধ্যে সীমান্ত এলাকায় নজর বাড়িয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ শাসক ঘনিষ্ঠ বলেই কী অধ্যক্ষ পদে বহাল সন্দীপ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights