
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল দল ছাড়ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে এসে তিনি শোনেন তাঁকে এই মুহূর্তে দল সাসপেন্ড করেছে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতাও বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য ফিরহাদ হাকিম সে কথা ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলনে। তা কথা শোনামাত্র তিনি সভাস্থল ত্যাগ করেন। সাংবাদিকদের জানিয়ে দেন ” অপূর্ব সরকার ডেকেছিল তাই এসেছিলাম। আমি আগামীকালকেই তৃণমূল ছাড়ছি। নতুন দল ঘোষণা করবো ২২ ডিসেম্বর।”
আজ মুখ্যমন্ত্রীর দলীয় সভা শুরু হবে বহরমপুর স্টেডিয়ামে। সভা শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যা চরম অস্বস্থির বলে মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন বিধায়ক। যা নিয়ে বিতর্ক শুরু হয় দেশজুড়ে। সম্প্রতি পুলিশ হুমায়ুনকে বেলডাঙায় মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছিলেন বিধায়ক নিজেই। পুলিশকে কু-কথা বলতেও পিছপা হননি এই বর্ষীয়ান নেতা। বিধায়কের হুমকির জেরে জেলায় আইনশৃঙ্খলার অবনতি হলে হুমায়ুন কবীরকে আগাম গ্রেফতারের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই আবহেই মুর্শিদাবাদ জেলায় জনসভা করতে এসেছেন মুখ্যমন্ত্রী। যদিও তিনি এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি।
তবে ওয়াকিবহাল মহলের ধারণা দল সাসপেন্ড করে হুমায়ূনের পাশ থেকে সরে দাঁড়ানোয় হুমায়ুনের গ্রেফতারির সম্ভাবনা জোরালো হল। স্টেডিয়াম ছাড়ার আগে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন একশো পঁয়ত্রিশ আসনে তিনি লড়াই করবেন নতুন দল নিয়ে।