মুখ্যমন্ত্রীর দুর্ঘটনায় সৌজন্যের নজির ফিরে দেখল বাংলা

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতা: বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাঁরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মাথায় চারটে সেলাই পড়েছে। বাড়ি ফিরলেও আগামীকাল আরও শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে বলে জানিয়েছেন এসএসকেমের চিকিৎসকরা।

তবে মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনায় ফের নজির গড়ল বাংলা। ফের প্রমাণ হল বাংলার মেল বন্ধনের সংস্কৃতির। রাজনৈতিক মঞ্চে যুযুধান প্রতিপক্ষ হলেও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় এগিয়ে এলেন সবপক্ষ। তাঁর আরোগ্য কামনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। রাজ্যপাল সিভি আনন্দ বোস চলে এসেছিলেন হাসপাতালে। প্রায় প্রত্যেকের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights