ভগবানগোলা তৃণমূলেরই

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ ভগবানগোলার মানুষ তৃণমূলেই আস্থা রাখলেন উপনির্বাচনে। ১৫ হাজার ৬১৫ ভোটে জিতে বিধায়ক হলেন রিয়াত হোসেন সরকার। তিনি মোট ভোট পেয়েছেন এক লক্ষ সাত হাজার ১৮টি । তাঁর নিকটতম প্রতিদ্বন্দি কংগ্রেসের অঞ্জ বেগম পেয়েছেন ৯১ হাজার ৪০৩টি।

তবে একুশের বিধানসভা নির্বাচনে এক লক্ষ ৫৩ হাজার ৭৯৫ ভোট পেয়ে জিতেছিলেন প্রয়াত ইদ্রিশ আলী। সেবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দি সিপিএমের কামাল হোসেন পেয়েছিলেন মাত্র ৪৭ হাজার ৭৮৭ভোট। সেই তুলনায় ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ রিয়াতের ভোট কমেছে। উল্টে বিরোধীদের ভোট বেড়েছে ভগবানগোলায়।

পর্যবেক্ষকদের দাবি, মহিলা ভোটারদের একটা বড় অংশের ভোট তৃণমূলের পক্ষে যাওয়ায় জয় সহজ হয়েছে শাসক দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights