জনতার রায়ঃ অরুণাচলে বিজেপি, সিকিমে এসকেএম

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনে নামার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি আসন অরুণাচলে জিতেছে বিজেপি। আজ রবিবার ভোট গণনা শুরু হতে স্বাভাবিকভাবেই পাল্লা ভারি ছিল গেরুয়া শিবিরের। শেষ পর্যন্ত দেখা যায় ৬০ আসনের অরুণাচল বিধানসভায় বিজেপি ৪৬টি আসনে জয়লাভ করে । সিকিমে একপেশে ভাবে জিতে যায় আঞ্চলিক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা। ৩২ আসনের সিকিম বিধানসভা নির্বাচনে তাঁরা ৩১টি আসনে জয়লাভ করে। ১৯ এপ্রিল উত্তর-পূর্বের দুই রাজ্যে নির্বাচন শেষ হয়েছিল। আজ রবিবার সকাল ছ’টা থেকে ভোট গণনা শুরু হয়েছিল সেখানে।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় হিট “গো-ব্যাক” স্লোগান

এদিকে লোকসভা নির্বাচনের ভোট দান শেষ হয়েছে। ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দেশ। তার প্রস্তুতিও চুড়ান্ত পর্যায়ে। কার দখলে থাকবে দিল্লির তখত, তা ঠিক হয়ে যাবে মঙ্গলবার। দেশের সাধারণ নির্বাচনের সঙ্গে দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন হয়েছে এই পর্বে। একইসঙ্গে কিছু রাজ্যের উপনির্বাচনও হয়েছে। সব ফলাফলই জানা যাবে ওইদিন।

তার আগে কমিশন, নির্বাচন কর্মকর্তাদের হাতে হ্যান্ডবুক ধরিয়ে দিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে মঙ্গলবার সকাল আটটায় ভোট গণনা শুরু হবে, কঠোরভাবে মেনে চলতে হবে কমিশনের বিধিনিষেধ। তার আগে অবশ্য প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার, জ্ঞানেশ কুমার ও সুখবিন্দ সিংহ সাধু, সমস্ত মুখ্য নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারদের সঙ্গে সঙ্গে গণনা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।গণনার ব্যবস্থা, গণনার পদ্ধতি, ইভিএম বা ভিভিপ্যাট সংরক্ষণের ব্যবস্থা কীভাবে করা যায় সেই সম্পর্কিত একটি হ্যান্ডবুক কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটার হেল্পলাইন অ্যাপ চালু করেছে কমিশন।

গুগল বা অ্যাপল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোডও করা যাবে।নির্বাচনের প্রবণতা ও ফলাফল কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি ভোটার হেল্পলাইন অ্যাপেও ডেটা থাকবে। যা থেকে সাধারণ মানুষ নির্বাচনের প্রবণতা ও নিজের কেন্দ্রের সমস্ত ডেটা জানতে পারবেন বলে দাবি করেছে কমিশন। ভোটের গোপনীয়তা বজায় রাখতে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ধারা ১২৮ এবং নির্বাচন পরিচালনা বিধি অনুসারে কাজ হবে।, গণনা কোনো বিরতি ছাড়াই একটানা চলবে।

(এএনআই সূত্রে প্রাপ্ত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights