‘দেশে ঊর্ধমুখী বেকারত্ব’ ILO-র রিপোর্টে অস্বস্তিতে গেরুয়া শিবির, বিঁধল কংগ্রেস

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আরবিআইয়ের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন মঙ্গলবার দাবি করেছিলেন “ভারতে কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু সেটা তখনই কাজে আসবে যখন সেই কর্মক্ষম যুবক-যুবতীদের ভালো কাজের সুযোগ তৈরি করা যাবে। তাঁদের জন্য আরও চাকরির ব্যবস্থা করা যাবে। সমস্যা হল, এখানেই আমরা পিছিয়ে পড়ছি।” সেই কথারই প্রতিফলন দেখা গেল ILO-রিপোর্টে।

ভারতে বেকারত্বের হার ভয়াবহ। এই ভাষাতেই ILO বা International Labour Organization এর প্রকাশিত India Employment Report-2024 কে বর্ণনা করেছে The Hindu পত্রিকা।

ভারতের যুবসমাজ বেকার কর্মশক্তির প্রায় ৮৩ শতাংশ এবং মোট বেকার যুবকদের মধ্যে মাধ্যমিক বা উচ্চ শিক্ষাপ্রাপ্ত যুবকদের অংশ ২০০০ সালের ৩৫.২ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ২০২২ সালে ৬৫.৭ শতাংশ হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইনস্টিটিউট অব হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) ইন্ডিয়া মঙ্গলবার ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২৪ প্রকাশ করেছে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে যুব কর্মসংস্থান এবং স্বল্প কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। কিন্তু অতিমারী বছরগুলিতে ফের তা হ্রাস পেয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, জীবিকা নির্বাহের ব্যাপক নিরাপত্তাহীনতা রয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় রয়েছে নূন্যতম কর্মী।  রিপোর্টে বলা হয়েছে, “আরও খারাপ বিষয় হল, চুক্তিভিত্তিক শ্রমের পরিমাণ বেড়েছে, শুধুমাত্র অল্প শতাংশ নিয়মিত কর্মীদের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনা হয়েছে।”

সমীক্ষায় বলা হয়েছে “অনেক উচ্চ শিক্ষিত তরুণ-তরুণী কম বেতনের, অনিরাপদ চাকরি নিতে ইচ্ছুক নয় যা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বরং ভবিষ্যতে আরও ভালো কর্মসংস্থানের আশায় অপেক্ষা করবে,”।দেশটি শ্রমবাজারে উল্লেখযোগ্য লিঙ্গ ব্যবধানের চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে, যেখানে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হার কম। প্রতিবেদনে বলা হয়েছে। “যুবতীদের মধ্যে , বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত তাদের মধ্যে বেকারত্বের চ্যালেঞ্জ বেশি।”

ক্রমবর্ধমান সামাজিক বৈষম্যের উপর আলোকপাত করে, প্রতিবেদনে বলা হয়েছে, ইতিবাচক পদক্ষেপ এবং লক্ষ্যযুক্ত নীতি থাকা সত্ত্বেও, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিরা এখনও ভাল চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সব কা সাথ সব কা বিকাশ’ যে রাজনৈতিক ঢক্কানিনাদ তা এই রিপোর্টেই পরিস্কার বলে দাবি করেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) দ্বারা প্রকাশিত ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২৪-এর উদ্ধৃতি দিয়ে মল্লিকার্জুন খারগে বলেছেন ” ভোট দেওয়ার আগে জনগণের মনে রাখা উচিত যে প্রধানমন্ত্রী ২০ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০বছরে। কিন্তু যুবকদের কাছ থেকে .১২ কোটিরও বেশি চাকরি কেড়ে নিয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights