International Women’s Day: দিনভর রেলের রশি নারীর হাতে

Social Share

সাউদার্ন ওয়েস্টার্ন রেলওয়ের মাইসোর ডিভিসনের সিদ্ধান্তে শুক্রবার মাইসোর থেকে বেঙ্গালুরু পর্যন্ত রাজ্য রানী এক্সপ্রেস ট্রেন চালিয়েছেন মেয়েরা। রেলকর্তারা এই উদ্যোগকে ভারতীয় রেলে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার প্রতি শ্রদ্ধা হিসেবে বর্ণনা করেছেন। লোকো পাইলট থেকে টিটি এমনকি নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহিলা আরপিএফ।

উত্তর রেলওয়ের পাঁচটি স্টেশন যেমন ফিরোজপুর বিভাগের ফিরোজশাহ, আম্বালা বিভাগের মোহালি, লখনউ বিভাগের মালহৌর ও মানক নগর এবং দিল্লি বিভাগের দিল্লি সফদরজংকে Pink Station হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেখানেও রেলের মহিলা কর্মীদের দ্বারা ট্রেন চালানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি বিভাগে International Women’s Day উপলক্ষে দিনভর ট্রেন চালানো থেকে রেলের যাবতীয় কাজ পরিচালনা করলেন মহিলারাই। ধানবাদ স্টেশনেও মহিলারা ছিলেন প্রধান ভূমিকায়। একইভাবে উত্তর-পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল থেকে পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়াতেও শুক্রবার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলাদের। প্রধান বুকিং কাউন্টার পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন তাঁরাই। সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন বলেন, “ মহিলাকর্মীরা উৎসাহী হয়ে পুরো দায়িত্ব সামলেছেন।”

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক বিবৃতিতে জানিয়েছেন মেট্রো রেলে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে। মেট্রো রেলের প্রায় ১২৫ জন মহিলা অফিসার, স্টাফ এই কর্মসূচিতে অংশ নেন। শিয়ালদহ ডিভিসনে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। সেখানে মহিলা কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন BRSING হাসপাতালের চিকিৎসক গুঞ্জন নিগম। ওই অনুষ্ঠানে বছরভর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কর্মীদের পুরস্কৃতও করা হয়।

তবুও একাধিক জায়গায় International Women’s Day উপলক্ষে আয়োজিত আলোচনায় বাদ পড়েনি ঘরে-বাইরে নারী নির্যাতনের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights