বেঙ্গালুরুর Cafe-এ কান্ডে ধৃত মাস্টার মাইন্ড

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে NIA জালে আটক বেঙ্গালুরুর Cafe-এতে বিস্ফোরণ কান্ডে ধৃত মাস্টার মাইন্ড। Rameshwaram Cafe-তে বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।  কর্ণাটকের বেল্লারি থেকে অভিযুক্ত শাব্বিরকে গ্রেফতার করা হয়েছে বলে ওই সংস্থা সূত্রে জানা যায়।

১মার্চ ভরদুপুর। মধ্যাহ্ণভোজের জন্য লম্বা লাইন। শুক্রবার ঘড়িতে তখন দুপুর একটা। হঠাৎ এক বিস্ফোরণে কেঁপে ওঠে East Bengaluru-র হোয়াইট ফিল্ড এলাকা। মূহুর্তে ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকার জনপ্রিয় Rameshwaram Cafe। সেখানেই এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মোট ১০ জন আহত হয়। লোকসভা ভোটের মরশুমে বেঙ্গালুরুর মতো শহরে তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল এই বিস্ফোরণ।

আরও পড়ুনঃ Bengaluru-র Rameshwaram Cafe-তে বিস্ফোরণ, আহত দশ

সেই কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছিল এনআইএর হাতে। সন্দেহভাজনের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। তদন্তে জানা গিয়েছে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরক বোঝাই ব্যাগ রাখার পর অভিযুক্ত একটি মসজিদে গিয়ে পোশাকও বদল করে। তদন্তকারী সংস্থা সন্দেহভাজন ব্যক্তির টুপিও খুঁজে পেয়েছে। পরে বাসে তার ভ্রমণের ফুটেজও সামনে আসে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights