চতুর্থ দফার ভোটে অংশ নিতে ফিরছে পরিযায়ীরা

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ হাতে সাতদিনও নেই। সামনের সোমবার বহরমপুর লোকসভায় নির্বাচন। সেই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে কেরালা ছাড়ছেন মুর্শিদাবাদ, নদিয়ার পরিযায়ীরা। সোমবার দেশে চতুর্থ দফার নির্বাচন। সেই নির্বাচনে দেশের অন্য রাজ্যের সঙ্গে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং রানাঘাটে নির্বাচন হবে।

সেই নির্বাচনে অংশ নিতে বহরমপুর, নদিয়া, বীরভূমের নির্মাণ শ্রমিকরা ফিরছেন নিজের জেলায় । এমনিতে এবার ইদে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ বাড়ি ফেরেনি। যাঁরা এসেছিল তাঁদের ভোটের আগেই ফিরতে হয়েছে কাজের জায়গায়। মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকলের বেশ কিছু নির্মাণ শ্রমিকের সঙ্গে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে দেখা। তাঁরা মঙ্গলবার ভোটে অংশ নিয়েছিলেন। তাঁদেরই একজন কাসেম শেখ বললেন, “ভোট দেওয়ার জন্য ইদের সময় এসে যাই নি এখন যাচ্ছি।”

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে সুনামের তালিকায় মুর্শিদাবাদের স্বল্প পরিচিত স্কুলও

বেঙ্গালুরু থেকে ফিরছেন অনাদি মন্ডল। তিনি বহরমপুরের বাসিন্দা। তিনি বলেন, “আমি এখন শিয়ালদহ স্টেশনে আছি।আমি ভোট দিতে বাড়ি আসছি।” ফিরছেন আব্দুর জব্বারও। বললেন, ” দেশে আমাদের কাজ চাই। এখানে থাকতে চাই না। আমাদের কোনও পরিচিতি নেই। তাই ইদে আসি নি। ভোট দিয়ে অধিকার ফেরাতে চাই। তাই এখন বাড়ি ফিরছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights