সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নিট পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ। চলতি সপ্তাহের রবিবার ২৩ জুন ফের এই পরীক্ষা হবে বলে জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা কেন্দ্রে সময় নষ্ট হওয়ার কারণে, মোট ১ হাজার ৫৬৩ জন শিক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, যে কারণে ৪৪ জন শিক্ষার্থীর নম্বর ৭২০ হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল এনটিএ। অতিরিক্ত সেই নম্বর বাদ দিয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানানো হবে। তারপর তারা রাজি থাকলে পুনরায় তাদের ২৩ তারিখ পরীক্ষা নেওয়ার কথা আদালতকে জানানো হয় এনটিএ-র পক্ষ থেকে। আজ ওই পরীক্ষার্থীদের জন্য নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে । ফল প্রকাশ হবে ৩০ জুন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের ক্রীড়া সংগঠক বিশ্বজিৎ আইএফএ-র সহসচিব
এদিকে পরীক্ষার একদিন আগে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিহার থেকে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। তারমধ্যে অমিত আনন্দ, সিকান্দার যাদবেন্দু, অনুরাগ যাদব ছাড়াও রয়েছে নীতীশ কুমার। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাস্টারমাইন্ড, বিহার থেকে ধৃত অমিত আনন্দ অবশ্য পুলিশি জেরায় ৩০-৩২ লক্ষ টাকায় প্রশ্ন বিক্রির অভি্যোগ স্বীকার করেছে।
যারা এই পরীক্ষায় অংশ নিতে চান তারা NTA-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড অ্যাডমিট কার্ডঃ
প্রথমে NTA-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান https://nta.ac.in তারপর
- “NEET UG 2024 Admit Card” লিঙ্কে ক্লিক করুন।
- আবেদন নম্বর, জন্ম তারিখ এবং নিরাপত্তা পিন…
- পরিচয়পত্র জমা দিন এবং প্রবেশপত্র ডাউনলোড করুন।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রবেশপত্রের একটি প্রিন্ট আউট নিন।
আরও পড়ুনঃ বিষ মদ কান্ডে তামিলনাড়ুতে বদলি ডিএম, এসপি