কংগ্রেস ছেড়ে তৃণমূলে, সদস্য বাড়ল ভাকুড়ি পঞ্চায়েতের

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ এ যেন ভাঙা দেওয়াল থেকে খসল পলেস্তারা। লোকসভা নির্বাচনের পর বহরমপুরে কংগ্রেসের ঘর ছাড়লেন এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য। ভাকুড়ি পঞ্চায়েতের ২৮ নম্বর সংসদের নির্বাচিত সদস্য গৌতম চৌধুরী বুধবার দলবদল করেন। তৃণমূল নেতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে ভাকুড়ি পঞ্চায়েতে তৃণমূলের শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন। দলবদলের সময় উপস্থিত ছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডুও, পুরসভার কাউন্সিলর জয়ন্ত প্রামাণিকও।

গৌতম বলেন, “কংগ্রেসে থেকে পঞ্চায়েতে কাজ করতে পারছিলাম না বলে তৃণমূলে যোগ দিলাম।” নাড়ুগোপাল বলেন, “গৌতমদা, আগে ছাত্র পরিষদ, যুব কংগ্রেসে কাজ করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল না হয়ে আর থাকতে পারলেন না। আগামীদিনে তৃণমূলের নীতি অনুযায়ী তাঁর একনিষ্ঠ পরিষেবা তিনি এলাকাবাসীকে দেবেন।”

গৌতমের দল ছাড়ার প্রসঙ্গে কংগ্রেসের শিলাদিত্য হালদার বলছেন, ” কংগ্রেসের প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিল তাই জিতেছিল। তারপর থেকে সেভাবে দলেই ছিল না। অনেকদিন আগেই তৃণমূলে গিয়েছে। ওর ভাই তৃণমূলের সদস্য। লোকসভা নির্বাচনেও আমাদের দলের হয়ে কাজ করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights