সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে দিন কয়েকের মধ্যে আবার হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যায়, রাত ন’টা নাগাদ তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দিন কয়েক আগে দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী অসুস্থ হওয়ায় তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। মূলত বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তিনি ভুগছেন বলে দাবি সূত্রের। চিকিৎসায় সাড়া দেওয়ায় সেবার তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারমধ্যেই আজ বুধবার রাত ন’টা নাগাদ তাঁকে ভর্তি করা হয়। ওই হাসপাতাল সূত্রে জানা যায় ৯৬ বছর বয়সী আদবানির অবস্থা আপাতত স্থিতিশীল।