এক ঘরে শোভন- সোহিনী

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বিয়ের মরসুমে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট দুনিয়ার নজর কেড়েছে ইতিমধ্যে। সেই রোশনাইয়ের মধ্যেই এবার চার হাত এক করলেন শোভন-সোহিনী। গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকারের আলাপ একবছরের। বছর ঘুরতেই সেই প্রেম পেল পরিণয়। সে কথা জানিয়ে নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সোহিনী। ক্যাপসনে লিখলেন- দেখা হওয়ার এক বছরে/ একই সাথে এক ঘরে”।

বাওয়ালি ফার্মহাউসে বসেছিল বিয়ের আসর। এদিন অবশ্য আইনিভাবে বিয়ে করেন যুগলে। নভেম্বরে হবে ধুমধাম। এদিন আইনি বিয়ে সেরে সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই  প্রথম চুম্বন “স্বামী” শোভনের। এরপর বিয়ের গানে নেচে ওঠেন গায়ক-নায়িকা। প্রসঙ্গত দু’জনের সম্পর্কের অনেক ভাঙাগড়ার সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা ৷ মন দেওয়ার মাঝখানে শোভন ছিলেন স্বস্তিকার প্রেমে আর সোহিনী প্রেমে বাঁধা ছিলেন রণজয়ের সঙ্গে। টলিউড সূত্রের দাবি, যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে আয়োজিত বাইশে শ্রাবণের অনুষ্ঠানে গতবছরই দেখা হয়েছিল দু’জনের ৷ 

তাঁদের শুভেচ্ছায় ভাসালেন তাঁদের নিকট বন্ধুরা। সিনিয়র সাংবাদিক অদিতি রায় সোহিনীর শেয়ার করা ছবি শেয়ার করে লিখলেন, “দুজনে খুব ভাল থাকিস বুঁচি, আগামীর শুভেচ্ছা, আদর। কী অপূর্ব যে দেখাচ্ছে তোকে Sohini Sarkar” ।

আর এক সাংবাদিক শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়ও শুভেচ্ছা জানান ফেসবুকে।

 আরও পড়ুনঃ রাজ্যের একাধিক জেলায় টাস্ক ফোর্সের হানা, দাম নাগালের বাইরেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights