
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আজ সোমবার তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের মেয়ার আরও ছ’মাস বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্য। সেই আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্র চলতি বছর ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব পদে থেকে যাওয়ার অনুমতি দিয়েছে তাঁকে। ২০২৪ সালে আগস্টের শেষে মুখ্যসচিব হয়েছিলেন মনোজ পন্থ। তাঁর আমলে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন হয়েছে।
প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব মনোজ পন্থ মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন। দক্ষতার সঙ্গে সামলেছেন এই রাজ্যের অর্থ সচিবের পদ। বিশ্বব্যাঙ্কের সদরদপ্তরের নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন পন্থ। কিন্তু তিনি যখন রাজ্যের মুখ্য সচিবের পদে এলেন তারপর থেকেই অশান্ত রাজ্য। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যা কান্ড, মুর্শিদাবাদে হিংসার ঘটনা কিংবা পলাশীতে তামান্না খুন, এমনকি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের মতো অনঅভিপ্রেত ঘটনা ঘটেছে রাজ্যে। নির্বাচন যত এগিয়ে আসবে উত্তেজনা ততই বাড়বে। এই অবস্থায় ১৯৯১ ব্যাচের এই আইএএসকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য ফের তাঁর মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।