ভিন রাজ্যে মৃত পরিযায়ীর দেহ আটকে প্রতিবাদে উত্তাল বেলডাঙা

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বেলডাঙার পরিযায়ী আলাউদ্দিন শেখের। ঝাড়খন্ডে তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তার প্রতিবাদে বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ সকাল থেকে। অবরোধে আটকে আছে রেলও। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। হাজির হয়েছেন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে সরব উত্তেজিত জনতা।

পুলিশ অবশ্য তাদের বোঝানোর চেষ্টা জারি রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সিটু সমর্থিত পরিযায়ী সংগঠনের জেলা সম্পাদক কামাল হোসেন। তিনিও দাবি করেন, ” ভিনরাজ্যে পরিযায়ীদের মৃত্যু হচ্ছে কিন্তু সরকারের কোনও হুঁশ নেই।” তিনি বলেন, ” রাজ্য সরকার কিছুই করছে না তার বিরুদ্ধে জনতার এই বিক্ষোভ।”

এদিকে বিক্ষোভের জেরে পলাশি ও সারগাছিতে তিন ঘন্টার বেশি আটকে আছে রেলও। জাতীয় সড়কে আটকে আছে সারি সারি গাড়ি। মৃত পরিযায়ীর পরিবাররের একজনকে চাকরির দেওয়ার দাবি উঠেছে। অবরোধ ওঠাতে পুলিশ সক্রিয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights