Kanchon and Sreemoyee এই সিদ্ধান্ত কেনো নিলেন?

Social Share

সংবাদ প্রতিনিধি ,কলকাতা: চলতি বছর ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে করে ফেলেছিলেন বিনোদন জগতের দুই পরিচিত মুখ কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। চলতি মাসের দু’তারিখ ঘটা করে সামাজিক বিয়েও সেরে নিয়েছিলেন তাঁরা। কাঞ্চন যে তাঁর ভাত কাপড়ের দায়িত্ব নিলেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রীময়ী। কিন্তু গোল বাঁধলো তারপরেই।

গতকাল ছিল তাঁদের রিসেপশন। সেই রিসেপশনের কার্ডে লেখা ন’টি শব্দ সব লন্ডভন্ড করে দিল। এমনিতেই কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা সমালোচনার শেষ নেই। বাসর রাতে কাঞ্চনের রাত ঘুম কেড়েছিল ফেসবুকবাসীর। কিন্তু ওই ন’টি শব্দ যেন ঝড় তুলে দিল সোশ্যাল মিডিয়ায়। যাঁরা কাঞ্চন শ্রীময়ীর বিয়ের পক্ষে ছিলেন, মুহূর্তে পাল্টে গেলেন তাঁরাও।

বিনোদন জগতের সাংবাদিকরা তো বটেই অভিনেতার সহকর্মীরাও অপমানিত বোধ করেছেন এই লেখায়। লোকসভা নির্বাচনের মুখে বিধায়ক কাঞ্চন মল্লিক তার বৌভাতের আমন্ত্রণ পত্রে গাড়ি চালকদের আসতে মানা করে যে তুমুল সমালোচিত হচ্ছেন তা আর ভুলবার অবকাশ রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights