টসে জিতে ব্যট করবার সিদ্ধান্ত ইংলন্ডের। বিনা উইকেটে সাত রান করেছে তারা। অন্যদিকে জেতা সিরিজ খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতে ৪-১ করতে চাইছে ভারত। অন্যদিকে ইংলন্ড চাইছে ম্যাচ জিতে অন্তত মানটা বাঁচাতে।
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আজ অবশ্য যে টেস্ট শুরু হতে চলেছে তাতে নজর রয়েছে ভারতের রবীচন্দ্রন অশ্বীন ও ইংলন্ডের জনি বেয়ারস্টো। দু’জনেই আজ নিজেদের একশো টেস্ট খেলতে নামছেন। রাঁচিতে দুরন্ত ঘুর্ণী বল করে বিপক্ষ ইংলন্ডের জয়ের আশা ব্যর্থ করার পেছনে অন্যতম হাতিয়ার ছিলেন অশ্বীন। অন্যদিকে ছন্দে থাকা জেমস অ্যান্ডারসনও আজকের ম্যাচে তাঁর ৪০০ তম আন্তর্জাতীক ম্যাচ খেলতে নামছেন। বিগত ৩৯৯টি ম্যাচে অ্যান্ডারনসনের দখলে আছে মোট ৯৮৫টি উইকেট।
ম্যাচ দেখুন সরাসরিঃ https://www.bcci.tv-তে
খেলতে নামার আগে সহ খেলোয়ার রবীচন্দ্রন অশ্বীনকে গার্ড অফ অনার দিয়েছে তার দল। এদিন দলের ক্যাপ্টেন রোহিত শর্মা খেলতে নামার আগে বলেন ” অশ্বীন দলের বড় ম্যাচ উইনার।”
তবে India vs England পঞ্চম ম্যাচের Umpire কি আবহাওয়া? প্রশ্নটা থাকছেই। একে হিমাচল প্রদেশ? তার ওপর দিন কয়েক আগে বৃষ্টিপাত হয়ে গিয়েছে। আজ ধর্মশালার মাঠে দুই দল খেলতে নামবে আর একটু পরেই। এইচপিসিএ স্টেডিয়ামে পাঁচ দিনের এই খেলা চলাকালীন ঝঞ্জার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে রাঁচির পর ধর্মশালার মাঠে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটে ভালমন্দ অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে। ঈশান কিশান, শ্রেয়াস আইয়ারদের চুক্তি বাতিল করেছে BCCI. যা গত দশদিনের মধ্যে সবচেয়ে নজর কাড়া সংবাদ ক্রীড়া জগতে।