শুরু হল মাধ্যমিক, ছাত্রী বেশি মুর্শিদাবাদে

Social Share
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে বাবাকে প্রণাম করছেন এক পরীক্ষার্থী। ছবিঃ বিদ্যুৎ মৈত্র

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকে শুরু হল ২০২৫এর মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত। মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ৯৪ হাজার ৪৪৮ জন। তারমধ্যে ছাত্রের সংখ্যা ৪১ হাজার ৬৯৫ ছাত্রীর সংখ্যা ৫২ হাজার ৭৫৩ জন।

গত বছরের থেকে ১৬ হাজার ১২৯ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে।  ছাত্রীর তুলনায় এ বছর ছাত্রের সংখ্যা বেড়েছে ১১ হাজার ১০৬ জন। গতবারের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে পাঁচ হাজার ২৩ জন।

২০২৪ সালে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৭৮ হাজার ৩১৯ জন। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ১৫৩টি। তারমধ্যে মূল পরীক্ষাকেন্দ্র বা মেন ভ্যেনু ৮৬টি আর সাব ভেন্যু ৭৭টি।

এই পরীক্ষায় পর্যবেক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সহ একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে পর্ষদ। সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েও দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

বহরমপুর শহরে যানজট মোকাবিলায় পুলিশ সকাল থেকেই ছিল তৎপর। পুলিশ প্রশাসনের সিনিয়র আধিকারিকদের পথে নেমে যান চলাচল মোকাবিলা করতে দেখা গিয়েছে। পরীক্ষার্থীদের থেকেও এদিন মাধ্যমিক ঘিরে উৎকন্ঠা বেশি ছিল অভিভাবক অভিভাবিকাদের। অভিভাবিকা রিঙ্কি চৌধুরী বলেন, ” একটু টেনশন তো হচ্ছেই। প্রস্তুতি ভালোই হয়েছে। কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো মা হিসেবে একটু টেনশন থাকেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights