প্রাক্তন বিচারপতির আইনজীবি পুত্রকে পুলিশের মার, নিন্দা অধীরের

Social Share
হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবি। ছবিঃ সংগৃহিত

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ পুলিশের মারে কোমড় ভাঙল আইনজীবির। এমনই ঘটনা ঘটেছে খোদ কলকাতায়। ছেলেকে পুলিশের মারের হাত থেকে বাঁচাতে গিয়ে পাল্টা মার খেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের ছেলে মনুজেন্দ্রনারায়ণ। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে বিধাননগর থানা এলাকায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছেন মনুজেন্দ্র। মামলা দায়ের হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আজ বিকেলেই মামলার শুনানি রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনুজেন্দ্রনারায়ণের ছেলে সৌরেন্দ্রনারায়ণ রায় ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় সাদা পোশাকের দু’জন পুলিশ তাঁকে প্রাথমিকভাবে দু-এক কথা জিজ্ঞাসাবাদের পরেই মারধর করে বলে অভিযোগ। এমনকি তাঁকে গলা ধরে মাটিতে ফেলে মারধরন করেন তুষার চন্দ্র কুমার নামের এক এএসআই। মনুজেন্দ্রনারায়ণ ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করেন ওই পুলিশ কর্মীরা। সেই মারে মনুজেন্দ্রনারায়ণের গুরুতর জখম হয়েছেন তিনি। তাঁর পেলভিক হাড়ে চিড় ধরেছে বলে পরিবার সূত্রে জানা যায়। তিনি আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার নিন্দা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শাসকদল তৃণমূলের নিন্দা করে অধীর বলেন, ” ওই বিচারপতি তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। এরা বিচারপতিকে ধমকায়। এরা বিচারপতিদের সিকিউরিটি তুলে নেয়। জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কাজের লোক দেওয়া হয় না। পরোক্ষে এদের নানানভাবে বিরক্ত করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights