সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ বেলডাঙার কাজিপাড়ায় দলীয় কর্মীসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন কবীর। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। ভরতপুরের বিধায়কের ওই ভাষণে সাধারণ মানুষ ভয় পেতে পারে। একইসঙ্গে বিধায়কের ওই মন্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে কমিশনকে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ জীবন এল বড়ঞায়
তার পরিপ্রেক্ষিতে ১০ মে বিধায়ককে শো-কজ করা হয়েছিল। কিন্তু হুমায়ুনের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। শনিবার সে কথা জানিয়ে কড়া ভাষায় তাঁকে সতর্ক করা হয়েছে। একইভাবে ভবিষ্যতে এই ধরণের বিদ্বেষমূলক মন্তব্য থেকেও তাঁকে বিরত থাকতে বলা হয়েছে।