সুকান্তকে শো-কজ কমিশনের

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করল নির্বাচন কমিশন। ভোট প্রচারে প্রার্থীরা যেন তার প্রতিদ্বন্দী অন্য কোনও প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ না করে সে বিষয়ে নির্বাচন ঘোষণার দিনই পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

আরও পড়ুনঃ মল্লিকার্জুন খড়গের মন্তব্যে ক্ষুব্ধ বাংলার কংগ্রেস কর্মীরা

সেই সঙ্গে প্রত্যেক আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হয়েছিল মিডিয়াতে যেন কোনওভাবেই বিভ্রান্তিমূলক কোনও প্রচার যেন না করা হয়।

কিন্তু বিজেপি রাজ্যের দুটি দৈনিকে “দুর্নীতির মূল তৃণমূল” এই শিরোনামে চলতি মাসের ৫ তারিখ একটি বিজ্ঞাপণ দেয়। সেই বিজ্ঞাপণ তৃণমূলের পক্ষে মিথ্যা ও মানহানিকর শুধু নয় যা বিধিভঙ্গেরও শামিল। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে ওইদিনই বিজ্ঞাপণের ফোটোকপি তুলে লিখিতভাবে নালিশ জানান তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সুকান্তকে রবিবার শো-কজ নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা যায়। আগামী সোমবার ২১ মে বিকেল পাঁচটার সময় তাঁকে কমিশনের দফতরে গিয়ে জবাবদিহি করতে হবে। আর তা এড়িয়ে গেলে তাঁর বিরুদ্ধে কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও নোটিশে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights