
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: ভরতপুরের দুটি ব্লকের সভাপতি পদ শূন্য ছিল তৃণমূলের। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবীর পরবর্তী অধ্যায়ে তৃণমূল শূন্যস্থান পূরণ করতে হাত বাড়ালো প্রাক্তনীদের কাছে। ভরতপুর একের ব্লক সভাপতি হলেন নজরুল ইসলাম (টারজান), ভরতপুর ২ এর ব্লক সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান (সুমন)। আজ তৃণমূল তার ফেসবুক পেজে নতুন ব্লক সভাপতিদের নাম ঘোষণা করেছে।
তৃণমূলে থাকাকালীন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে নজরুল ও সুমনের বনিবনা হচ্ছিল না। তাই নিয়ে প্রতিবাদ করেছিলেন বিধায়ক। হুমায়ুনের তৃণমূল জমানার শেষ দিকে ব্লক সভাপতি পদ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হলেও নতুন কোনও ব্লক সভাপতির নাম ঘোষণা করেননি তৃণমূলের রাজ্য নেতারা। সেই প্রতিবাদেই শেষ পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করেন প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন।
নাগারে তিনি দলের জেলা সভাপতি থেকে শীর্ষ নেতৃত্ব এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তৃণমূলে থাকাকালীন। শেষ পর্যন্ত বাবরি মসজিদ তৈরি করা নিয়ে দলের সঙ্গে বিভেদ চরমে উঠলে তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুনকে। চলতি মাসের ২২ তারিখ নতুন দল তৈরি করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন হুমায়ুন। তার দুদিনের মাথায় ভরতপুর ১ ও ২ নম্বর ব্লকের দায়িত্ব পূরণ ওদের ফিরিয়ে প্রকারান্তরে হুমায়ূনের দাবিকেই মান্যতা দিলে তৃণমূল। তবে বিষয়টি তাঁকে জানানো হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।