সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ দলের কর্মীর ভাই খুনে অভিযুক্ত দলেরই আর এক কর্মী। মাস খানেক আগে এই ঘটনা সারা ফেলেছিল দক্ষিণ দমদমে। নাম জড়িয়েছিল অভি দেবনাথের। অভি স্থানীয় পুরপ্রতিনিধি ঊষা দেবনাথের স্বামী। থানায় লিখিত অভিযোগ থাকা সত্বেও আজও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া দম্পত্তি। অথচ ভোটের মুখে তাদের গ্রেপ্তারের দাবিতে দলের ভিতরে ও বাইরে নাগাড়ে চাপ বাড়তে থাকে। বিজেপি এই ঘটনাকে ইস্যু করে ইতিমধ্যেই পথে নেমেছে। শেষতক সমালোচনার মুখে পড়ে ওই দম্পত্তিকে সাসপেন্ড করল দল।
শুক্রবার পুর প্রতিনিধিদের নিয়ে ভোটের প্রস্তুতি সভা ডেকেছিলেন বিদায়ী সাংসদ ও দমদম কেন্দ্রেের প্রার্থী সৌগত রায়। সেখানেই সম্মিলিত সিদ্ধান্ত ‘সাসপেন্ড’-এ শিলমোহর দেন তিনি। নিহত নয়ন সাহার পরিবার খুশি হলেও বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি। ভোটের মুখে সাসপেন্ড করে মানুষজনের কাছে “সতী” সাজছে তৃণমূল। আমরা চাই পুলিশ তাদের দ্রুত তাদের গ্রেফতার করুক।