কত আসন পাবে তৃণমূল জানালেন কুনাল

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ আর কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশন ঘোষণা করবেন ১৮ তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই রাজ্যের শাসক দল তৃণমূল আর জে জানালো এক দফাতেই নিষ্পত্তি হোক রাজ্যের ৪২ টি আসনের লোকসভা নির্বাচন। তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ এই দাবি করেন।

পাশাপাশি তিনি এও বলেন যত দফাতেই ভোট হোক না কেন তৃণমূল৩০ থেকে ৩৫টি আসন পাবে শূন্য হবে বাম কংগ্রেস তবে বিজেপি কত আসন পাবে তা না বললেও বাকি আসন যে বিজেপি পাবে বা তার কথা থেকেই পরিষ্কার। বিজেপির সুভাষ সরকার একাধিক দফাতে ভোটের পক্ষে মত দিয়েছেন।

খেজুরিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে যে কথা বলেছেন তার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের প্রাক্তন এই মুখপাত্র। তার প্রতিবাদে আগামী কাল খেজুরিতে সভা করবে তৃণমূল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights