মুর্শিদাবাদের দুই প্রাক্তন আমলাও আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর দফতরে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে প্রথমেই আমলাদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দু’জন আইএএস ও সাত জন ডব্লিউবিসিএস আধিকারিককে বিভিন্ন জেলা থেকে তুলে এনে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁদের মধ্যে এক আইএএস ও এক ডব্লিউবিসিএস আছেন যাঁরা এর আগে কাজ করেছেন মুর্শিদাবাদে। বর্তমানে তাঁদের একজন পূর্ব মেদিনীপুরে অন্যজন পশ্চিম মেদিনীপুরে কর্মরত।

মুর্শিদাবাদ জেলায় কিছুদিনের জন্য বদলি হয়ে এসেছিলেন আইএএস পি প্রমোথ। আইনজীবি এই আমলা সামলাচ্ছিলেন মুর্শিদাবাদের ভূমি ও ভূমি সংস্কার দফতর। নির্বাচনের সময় তাঁকে সরিয়ে দেয় কমিশন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্রশিল্প দফতরের জয়েন্ট সেক্রেটারি করে পাঠান হয় তাঁকে। এবার সেখান থেকে তুলে মুখ্যমন্ত্রীর দফতরের জয়েন্ট সেক্রেটারি পদে বসানো হচ্ছে। ওই একইপদে তাঁর সঙ্গে আনা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নভনিত মিত্তালকেও ।

ডেপুটি সেক্রেটারি করে আনা হচ্ছে আরও সাত ডব্লিউবিসিএস আধিকারিককে। তাঁদের মধ্যে আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জয়েন্ট সেক্রেটারি রাজর্ষি নাথ। তিনি চাকরি জীবনের প্রথমে ছিলেন বহরমপুর ব্লকের বিডিও। পরে জেলা পঞ্চায়েত ও গ্রামোয়ন্নন আধিকারিক হিসেবে জেলায় আসেন। সেখান থেকে মহকুমাশাসক হয়ে চলে যান ভিন জেলায়। নির্বাচনের আগে আমলাদের রদবদলে তাঁরও বদলি হয়। এখন থেকে তিনি বসবেন রাইটার্স বিল্ডিংয়ে, এমনটাই খবর সূত্রের। পূর্ব মেদিনীপুর জেলা থেকে আরও এক আধিকারিক দীপ ভাদূড়িও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights