Adhir to Modi: জুতো মেরে গরু দান

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ Modi সরকার ভারতবাসীকে জুতো মেরে গরু দান করছে বলে দাবি করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

এক দিকে কেন্দ্র সরকারী কর্মীদের চার শতাংশ DA বৃদ্ধি অন্যদিকে উজ্জলা যোজনার এক বছর মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র সরকার। বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি মিলবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সভা এই সিদ্ধান্ত নিয়েছে। তারই সমালোচনা করেন বহরমপুরের সাংসদ। লোকসভা ভোটের মুখে শুক্রবার জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন অধীর।

সেখানে তিনি বলেন, ” ভোটের মুখে জুতো মেরে গরু দান করে ভোট চাইছে। বছরের পর বছর লুঠ করেছে। বিভিন্ন সময়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, পেট্রল ডিজেলের দাম বাড়িয়ে প্রায় ৩৩ লক্ষ কোটি টাকা লুঠ করেছে। বিশ্বের বাজার তেলের দাম গ্যাসের দাম কমেছে তখনও ভারতের প্রধানমন্ত্রীর মনে হয়নি দেশের গরীব মানুষগুলোকে রেহাই দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights