“অধীর ম্যাচিওর হলেন”

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর কনভয় যাক বা প্রচার চলুক তাকে দেখে গো ব্যাক শ্লোগান দেওয়া এক প্রকার রুটিন করে ফেলেছেন বেশ কিছু মানুষজন। অনেকের দাবি যার গরিষ্ঠ অংশ তৃণমূল।

আরও পড়ুনঃ অধীরের প্রচার বাড়াচ্ছে তৃণমূল, দাবি বিজেপি’র

বহরমপুর কাণ্ডের পর সাটুই। তবে সোমবার অধীর ছিলেন অন্যরকম। চড়ক পূজোর রাত্রি থেকে সাটুই কামনগর এলাকা উত্তেজিত। সেই এলাকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ওই এলাকাতে সোমবার গিয়েছিলেন বহরমপুরের বিদায়ী সাংসদ। যা তাঁর নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে। ওই রাস্তায় যাওয়ার সময় তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেয় মানুষজন কিন্তু অধীর চৌধুরী এ দিন তাঁর কনভয় থামাননি পরে জেলা কংগ্রেস কার্যালয়ে তিনি বলেন, “হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার।”

যা শুনে বহরমপুরের একাধিক প্রবীণ নাগরিকের বক্তব্য “এতদিনে ম্যাচিওর হলেন অধীর”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights