সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ প্রথম তিনটি দফায় রক্তপাতহীন, নির্ঝঞ্জাট নির্বাচন হয়েছে। কিন্তু বাংলায় চতুর্থ দফায় ঘটেছে কিছু বিক্ষিপ্ত ঘটনা, যা অপ্রত্যাশিত। বাকি তিন দফায় যাতে তা না হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে আর্জি জানালেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা।
আরামবাগ, বনগাঁ ,বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলিতে পঞ্চম দফায় নির্বাচন হবে। এদিন প্রথমে কমিশনারের কার্যালয়ে ও পরে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
আরও পড়ুনঃ তুলকালাম কলকাতা
সেলিম বলেন, “এর আগের দফার ভোটে ভুয়ো এজেন্ট, ভুয়ো ভোটারের খোঁজ মেলে বেশ কিছু জায়গায় বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানো, বোমাবাজি, মস্তানির মতো ঘটনা ঘটে। আর এর পেছনে রাজ্য পুলিশও ছিল।” কিন্তু পঞ্চম দফা নির্বাচনে সেই ঘটনা না ঘটে, বিশেষ করে আন্তঃজেলা সীমানা রয়েছে সেখানে বিশেষ বন্দ্যোবস্ত করার দাবি তোলা হয়েছে সিপিএমের পক্ষ থেকে। এও দাবি করা হয়েছে চেনা দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিও তুলেছেস সুজন সেলিমরা।
সেলিম বলেন, ” মুখ্য নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন।”