সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ বেলডাঙায় ভিড়ে ঠাসা প্রচারে হুড খোলা জিপ হঠাৎ ব্রেক কষতেই হুড়মুড়িয়ে পড়ে যান তৃণমূলের জনা কয়েক নেতা।মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি আতিবুর রহমান। তাঁর বাম হাতে চিড় ধরেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
আরও পড়ুনঃ Loksabha 17: তৃণমূলের থেকে এগিয়ে অধীর
তাঁকে বেলডাঙা থেকে বহরমপুরের শিল্পতালুকে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করানো হয়। হয় সিটি স্ক্যানও। রিপোর্টে মাথায় রক্ত জমাট ধরা পড়ামাত্র তাঁকে কলকাতা রেফার করা হয় বলে তৃণমূলের বহরমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড। তিনিও কোমড়ে চোট পেয়েছেন চোট পেয়েছেন ইউসুফ পাঠানের দুই দেহরক্ষীও।
আরও পড়ুনঃ একাধিক মামলায় নাম জড়ানো রিয়াত তৃণমূলের বাজি ভগবানগোলায়
প্রচার চলাকালীন নেতারা অসাবধানতা থাকায় এই দুর্ঘটনা বলে জানা যায়। হাসপাতালে তাঁকে দেখতে ছুটে আসেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বিধায়ক হুমায়ুন কবীর, অপূর্ব সরকাররা।